কাইলি মিনোগের নতুন অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতের ভুবনে নিজের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আসছে বছর একটি নতুন অ্যালবাম বের হবে অস্ট্রেলীয় পপতারকা কাইলি মিনোগের। পুরোনো কিছু জনপ্রিয় গানের নতুন সংস্করণ নিয়ে তৈরি হচ্ছে এই বিশেষ অ্যালবাম। মিউজিক উইক-এর দেওয়া তথ্য অনুযায়ী, অ্যালবামটির রেকর্ডিং নিয়ে এখন কাইলি লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ১৯৮৭ সালে সংগীতের পেশাদারি জগতে যাত্রা শুরু হয় তাঁর। এর আগে অস্ট্রেলিয়ার টিভিতে ধারাবাহিক নাটক নেইবারস-এ অভিনয় করে তিনি নাম কেনেন। এএনআই।