কাউকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সচেতন থাকতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।আজ বৃহস্পতিবার ‘পুলিশ সপ্তাহ-২০১১’ উপলক্ষে বঙ্গভবনে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের এক সমাবেশে তিনি এ নির্দেশ দেন।রাষ্ট্রপতি বলেন, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় দক্ষ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাশীল একটি আধুনিক পুলিশ বাহিনী প্রয়োজন। তিনি বলেন, ‘আপনারা যেকোনো পরিস্থিতিতে জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাবলীল আচরণ করবেন, এটাই সকলের প্রত্যাশা। মনে রাখতে হবে, জনগণের সেবাই হচ্ছে পুলিশের আদর্শ।’ঘনবসতিপূর্ণ বাংলাদেশে পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়া সত্ত্বেও সাম্প্রতিককালে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্রসচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বাসস।