কাউনিয়ায় শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১ ও ২ মার্চ কাউনিয়া উপজেলা শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকতারী পারভীন, উপজেলা সাবরেজিস্ট্রার আবদুল হান্নান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুসা আহমেদ, শিক্ষক পরেশ চক্রবর্তী প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।