কাউন্সিলের পর বিএনপির আন্দোলন জোরদার হবে: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী কাউন্সিলের পর বিএনপির চলমান আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, বিএনপির রাজনীতি সামনের দিকে এগিয়ে নিতে কাউন্সিল অনুষ্ঠিত হবে। আগামী মার্চ মাসে অনুষ্ঠেয় বিএনপির কাউন্সিল উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শৃঙ্খলা উপকমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হান্নান শাহ সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপির এই নেতা অভিযোগ করেন, যারা ধর্মীয় বিশ্বাসে আঘাত দিচ্ছে, সরকার তাদের জাতীয় বীর বানানোর ষড়যন্ত্র করছে। একই সঙ্গে সরকার ভিন্নমত দমন করতে বিরোধী দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের মধ্যে বাকশালি ভূত চেপেছে দাবি করে হান্নান শাহ বলেন, যে ভূত শুধু কথায় যায় নাম, লাঠি দিয়ে মারলে যায়, সেটি বাকশালি ভূত। হান্নান শাহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, কেবল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।