কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে ফেরির স্বল্পতা ও নাব্যতা সংকটের কারণে উভয় ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গত মঙ্গলবার থেকে এ যানজটের সৃষ্টি। আর এতে যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করছে।আজ শুক্রবার দুপুরে কাওড়াকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, ফেরির স্বল্পতা ও নদী পার হতে আগের চেয়ে বেশি সময় লাগার কারণে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। আর এর মধ্যে যুক্ত হয়েছে বৃষ্টি। এ সময় শিশু, নারীসহ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।হাইওয়ের সার্জেন্ট আসাদ বলেন, ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাস ও কাঁচামাল বহনকারী ট্রাকগুলো আগে পার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।বাংলাদেশ অভ্যন্তণীর নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগ করেন, প্রায় এক সপ্তাহ আগে থেকে বন্ধ হওয়া হাজরা চ্যানেলটিতে ড্রেজিং শুরু করা হলেও ঢিমেতালে কাজ চলছে।বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মাসুকুল হক বলেন, জোয়ারে তীব্র স্রোতের কারণে সঠিকভাবে ড্রেজিং করা যাচ্ছে না।