কাওড়াকান্দি-মাওয়া রুটে আবার ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি-মাওয়া রুটে আবার ডুবোচরে আটকে ১১ ঘণ্টা সব ফেরি চলাচল বন্ধ ছিল।গতকাল শুক্রবার সন্ধ্যায় মাওয়া থেকে ছেড়ে আসা ‘কে’ টাইপ ফেরি কাকলী রানিং চ্যানেলের কাউনিয়ারচর এলাকায় ২০টি যানবাহন নিয়ে আটকা পড়ে।এ সময় ঈদে ঘরমুখো হাজার হাজার ফেরি যাত্রীরা চরম দুর্ভোগে পরে। যাত্রীরা বাধ্য হয়ে চড়া মূল্য দিয়ে লঞ্চ-স্পিডবোট ও ট্রলারে করে পারাপার হয়েছে বলে জানা গেছে।বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আটকে পড়া ফেরিটিতে চার শতাধিক ঘরমুখো যাত্রী নদীর মাঝে চরম দুর্ভোগের মধ্যে পড়েছিল। সরু চ্যানেলে ফেরিটি আটকে যাওয়ায় কর্তৃপক্ষ রুটটিতে সব ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় দুটি রো রো ফেরিসহ রুটটির ১৩টি ফেরি নদীর মাঝে নোঙর করে রাখা হয়। পরে আজ শনিবার দুটি আইটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে ভোর পাঁচটার দিকে ফেরিটিকে উদ্ধার করলে দীর্ঘ ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট ম্যানেজার মো. বাতেন মিয়া জানান, জোয়ার থাকলে ফেরি চলতে বেশি সমস্যা হয় না। ভাটার সময় ফেরিগুলো প্রায় প্রতিদিনই ডুবোচরে আটকা পড়ছে। তাই যাত্রীরা বাধ্য হয়ে লঞ্চ-স্পিডবোটে পার হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে ফিরছে।