কাওড়াকান্দি-মাওয়া রুটে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওড়াকান্দি-মাওয়া রুটে দীর্ঘ আট ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে হাজরা চ্যানেলে ডুবোচরে আটকা পড়ে ফেরি শাহ মখদুম, ভাষা শহীদ বরকত ও কিশোরী ফেরি।উদ্ধারকারী আইটি জাহাজ আট ঘণ্টা অভিযান চালিয়ে বিকেল পাঁচটায় আটকা পড়া ফেরি তিনটি উদ্ধার করে। এ ছাড়া নদীর মাঝপথে নোঙর করে রাখা ফেরিগুলো আট ঘণ্টা পর পুনরায় চালু হয়।এ ঘটনায় দিনভর কাওড়াকান্দি-মাওয়া ফেরিঘাটের দুই পাড়ে গাড়ির দীর্ঘ লাইন লেগে যায়। বিকেল পাঁচটার পর থেকে যান চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, সকাল নয়টার দিকে ২৫টি যানবাহন নিয়ে কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায় ফেরি বরকত। অপরদিকে ২৫টি গাড়ি নিয়ে মাওয়া থেকে ছেড়ে আসে শাহ মখদুম এবং ২০টি গাড়ি নিয়ে কিশোরী ফেরি। হাজরা চ্যানেলে পৌঁছালে নতুন ডুবোচরে আটকে যায় ফেরি তিনটি। এরপর থেকেই গুরুত্বপূর্ণ এই রুটটি দিয়ে ফেরি পারাপার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।বিআইডব্লি¬উটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, এই বর্ষা মৌসুমে নতুন করে পলি পড়ে হাজরা চ্যানেলে জেগে ওঠা ডুবোচরে ফেরি তিনটি আটকে যায়। পরে উদ্ধারকারী আইটি জাহাজ ফেরিগুলো উদ্ধার করতে সক্ষম হয়। বিকেল পাঁচটার পর থেকে পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়।