কাওয়ালি নিয়ে হায়দার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে ভিন্ন রূপে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন। ঈদের একটি সংগীতানুষ্ঠানের জন্য কাওয়ালি পরিবেশন করেছেন তিনি। শিল্পীর কণ্ঠে ঐতিহ্যবাহী কাওয়ালি গান নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ সংগীতানুষ্ঠান ‘সুর ভরা প্রাণ’। হায়দার হোসেন ও তাঁর দলের পরিবেশনায় বৈঠকি আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। পাশাপাশি কাওয়ালি গানের এই অনুষ্ঠানটি শিল্পী নিজেই উপস্থাপনা করেছেন। সুর ভরা প্রাণে থাকবে শিল্পীর কণ্ঠে একাধিক কাওয়ালি। অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন সন্ধ্যা পাঁচটা ৫০ মিনিটে।