কাক তাড়াতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকের অবিরাম কা কা শব্দে অতিষ্ঠ নগরবাসীকে রেহাই দিতে উত্তর ইউরোপের দেশ লিথুয়ানিয়ার প্যানেভেজিস শহরের একটি পার্কে নীল ও বেগুনি রঙের গ্যাস-বেলুন বেঁধে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলেছে, গাছে বসে অসংখ্য কাক এলাকাবাসীর কান ঝালাপালা করে দিচ্ছিল। কাকের বিষ্ঠায় পরিবেশও নষ্ট হচ্ছিল। তারা বলেছে, কাক নীল রং এবং দোলায়মান কিছু পছন্দ করে না। এ কারণে তারা গাছে গাছে এসব বেলুন বেঁধে দিয়েছে। তাই আগের মতো সেখানে আর কাক দেখা যাচ্ছে না। এএফপি