কাকরাইলে লিফটের তার ছিঁড়ে ৪ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকরাইলে নির্মাণাধীন একটি বহুতল ভবনের লিফটের তার ছিঁড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন জাহিদুল ইসলাম (২৫), আবদুর রহমান (১৮), রুবেল (২৫) ও দেলোয়ার হোসেন (২৬)।কাকরাইলে আইরিশ নুরজাহান নামে ২১তলা ওই আবাসিক ভবনের নির্মাণকাজ চলছিল। আজ সন্ধ্যায় ওই চার শ্রমিক লিফটে করে ছয়তলায় টাইলস ওঠাচ্ছিল। ছয়তলা থেকে নামার সময় লিফটের তার ছিঁড়ে তাঁরা নিচে পড়ে যান। এ সময় সহকর্মীরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, কাজ করার সময় ২১তলা ভবনের লিফটের তার ছিঁড়ে চার শ্রমিক আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন।