কাকলীতে বাসের ধাক্কায় রাজউক কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাকলী ক্রসিং মোড়ে বাসের ধাক্কায় আবদুল কাদের (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাজউকের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীরের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আবদুল কাদের স্ত্রী-সন্তান নিয়ে খিলক্ষেতের পাতিরা এলাকার এক বাসায় থাকতেন। সকাল ১০টার দিকে তিনি মোটরসাইকেলে রাজউকের কার্যালয় মতিঝিলের দিকে রওনা দেন।সূত্র জানায়, আবদুল কাদের কাকলী ক্রসিং ট্রাফিক মোড়ে পৌঁছালে মহাখালী থেকে নরসিংদীগামী পিপিএল পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।