এই গ্রুপের দলগুলোর নাম দেখার পর কি পরিসংখ্যানে চোখ বুলিয়েছেন? তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি ফাইনাল খেলেছে সাতবার। এই গ্রুপের আরেকটা চমকপ্রদ তথ্য—ঘানা, সার্বিয়া ও অস্ট্রেলিয়া এই তিন গ্রুপ প্রতিপক্ষের বিপক্ষে কখনোই হারেনি জার্মানি। কী বলবেন? দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছেন অনায়াসে গ্রুপ পর্বের বৈতরণী পার করে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে জোয়াকিম লোর দল।শেষ পর্যন্ত হয়তো তাই হবে। তবুও এমন অনুমানের আগে আরেকটু ভেবে নিন। গ্রুপিং হওয়ার পর জার্মানির তিন প্রতিপক্ষ কী বলেছিল, সেটাও একটু শুনুন। আলাদাভাবে তারা যা বলেছিল তার মর্মার্থ এই—জার্মানিকে অঘটন উপহার দিতে চায় তারা। কাগজে-কলমের হিসাব, নাম, বাছাইপর্বের দুর্দান্ত ফর্ম কিংবা পরিসংখ্যান—সবদিক দিয়েই এগিয়ে থাকা জার্মানিকেও তাই ভাবতে হচ্ছে গ্রুপ প্রতিপক্ষদের নিয়ে।এর আগে একবার মাত্র বিশ্বকাপ খেলেছে ঘানা। গতবার নিজেদের প্রথম বিশ্বকাপের দ্বিতীয় পর্বেও উঠেছিল তারা। এবার নিজ মহাদেশের বিশ্বকাপে এর চেয়েও বেশি কিছু চাইবে তারা। মাইকেল এসিয়েন-সুলি মুনতারিরা দেশকে সেটা এনে দেওয়ার সামর্থ্যও রাখেন। ফেবারিট তকমা গায়ে জড়ানো থাকলেও তাই জার্মানিকে এগোতে হবে সতর্ক হয়ে, ভেবেচিন্তে। অনেকের হিসাবেই এই গ্রুপ থেকে গ্রুপ রাউন্ডেই বাদ পড়বে যে দুটি দল সেই অস্ট্রেলিয়া ও সার্বিয়াও জার্মানিকে সতর্ক করে দিয়েছে—তাদের সহজভাবে নিলে সেটা হবে ভুল। ১৯৭৪ সালের পর গতবারই প্রথম বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া। ধারাবাহিকতা বজায় রেখে এবারও উঠেছে তারা। গাস হিডিঙ্কের অধীনে জার্মানি বিশ্বকাপে ভালোই খেলেছিল ‘সকারু’রা। এবার তাদের কোচ পিম ভারবিক। এই কর্ণধারই বলে রেখেছেন, তাঁর দল ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই দক্ষিণ আফ্রিকা যাচ্ছে। প্রতিপক্ষ দলের নাম যতই বড় হোক, ভয় পায় না অস্ট্রেলিয়া।কাগজ-কলমের হিসাব, সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে ‘ডি’ গ্রুপের সবচেয়ে দুর্বল দল সবাই সার্বিয়াকেই মেনে নেবে। তবে রাদোমির অ্যান্টিকসের দলকে হালকাভাবে নিতে পারবে না কেউই। বাছাইপর্বের বৈতরণী পার হয়ে আসার পথে গুরুত্বপূর্ণ এক ম্যাচে সার্বিয়া হারিয়েছে গতবারের রানার্সআপ ফ্রান্সকে। রোমানিয়াকে হারিয়েছে তারা ৫-০ গোলে। সার্বিয়ার একটা ঐতিহ্যময় ফুটবল ইতিহাসও আছে। একক রাষ্ট্র হিসেবে এই প্রথম বিশ্বকাপে এসেছে ইউরোপের এই দেশটি। তবে ঐতিহ্যের কথা বলতে গেলে ফুটবল-শেকড় তাদের অনেক গভীরেই। সাবেক যুগোস্লাভিয়া এবং পরে মন্টেনেগ্রোর সঙ্গে মিলে মোট ১০টি বিশ্বকাপে অংশ নিয়েছে সার্বিয়া। সেই ইতিহাস ও ঐতিহ্যের অহংবোধ যদি জেগে ওঠে আর দিনটা যদি তাদের হয় তাহলে যেকোনো দলকেই ধরে দেওয়া কোনো ব্যাপার নয় সার্বিয়ার জন্য। তাই টুর্নামেন্টের ফেবারিট হয়েও সতর্ক থাকতে হবে জার্মানিকে। সতর্ক থাকতে হবে দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখা ঘানাকেও। জার্মানি গোলরক্ষক: জর্জ বাট, ম্যানুয়েল নিউয়ার, টিম ভাইজ। ডিফেন্ডার: ডেনিস অ্যাগো, হোলগার বাডস্টুবার, আন্দ্রেস বেক, জেরোম বোটেং, আর্ন ফ্রেডরিক, মারসেল জানসেন, ফিলিপ লাম, পার মার্টসেকার, সেরডার তাসকি, হেইকো ওয়েস্টারমান।মিডফিল্ডার: মাইকেল বালাক, সামি খেদিরা, টনি ক্রুস, মার্কো মারিন, মেসুট ওয়েজিল, বাস্তিয়ান সোয়েনস্টেইগার, ক্রিস্টিয়ান ট্রেসেক, পিওতর ত্রোসোয়াস্কি।ফরোয়ার্ড: কাকাউ, মারিও গোমেজ, স্টেফান কিসলিং, মিরোস্লাভ ক্লোসা, থমাস মুলার, লুকাস পোডোলস্কি।ঘানা গোলরক্ষক: রিচার্ড কিংসন, ড্যানিয়েল আগেই, স্টিফেন আহলু, স্টিফেন অ্যাডামস। ডিফেন্ডার: স্যামুয়েল ইনকুম, হান্স আদু সারপেই, লি অ্যাডি, জন মেনশাহ, রহিম আই, ইসাক বরসাহ, জন পান্টসিল, জোনাথন মেনশাহ, এরিক আডু। মিডফিল্ডার: দেদে আই, মাইকেল এসিয়েন, কাওয়াডো আসামোয়া, আগেমাং বাদু, স্টিফেন আপিয়াহ, অ্যান্থনি আনান, হামিনু দ্রামান, সুলে মুনতারি, কুইনসি ওউসু আবেই, দেরেক বোয়াটেং, বার্নার্ড কুমোর্জি, লারেয়া কিংস্টন, কেভিন-প্রিন্স বোয়াটেং। ফরোয়ার্ড: প্রিন্স ট্যাগো, আসামোয়া গায়ান, ডমিনিক আদিয়াহ, ম্যাথু আমোয়া।সার্বিয়া গোলরক্ষক: ভ্লাদিমির স্টকোভিচ, জেলকো ব্রকিচ, বোজান ইসাইলোভিচ, আনজেলকো জুরিচিচ। ডিফেন্ডার: ব্রানিস্লাভ ইভানোভিচ, আন্তোনিও রুকাভিনা, নেমানিয়া ভিদিচ, নেভেন সুবোটিচ, আলেকজান্দার লুকোভিচ, ইভান ওব্রাদোভিচ, আলেকজান্দার কোলারভ। মিডফিল্ডার: দেজান স্ট্যানকোভিচ, নেনাদ মিলিজাস, মিলোস ক্রাসিচ, মিলান জোভানোভিচ, মিলোস নিনকোভিচ, দ্রাভকো কুজমানোভিচ, জোরান টোসিচ, মিরালেম সুলেমানি, জোকো কাচার, নেমানিয়া মাতিচ, রাদোসাভ পেত্রোভিচ।ফরোয়ার্ড: নিকোলা জিগিচ, মার্কো পান্টেলিচ, ডাঙ্কো লাজোভিচ, ড্রাগান মার্জা, দেজান লেকিচ।অস্ট্রেলিয়া গোলরক্ষক: মার্ক শোয়ার্জার, ব্রাড জোনস, অ্যাডাম ফেডেরিসি।ডিফেন্ডার: ক্রেইগ মুর, লুকাস নেইল, লুক উইকশায়ার, স্কট চিপারফিল্ড, ডেভিড কারনি, মার্ক মিলিগান, জেড নর্থ, মাইকেল বোউক্যাম্প, শেন লোরি, রিস উইলিয়ামস। মিডফিল্ডার: জেসন কুলিনা, টিম কাহিল, ব্রেট এমারটন, মার্ক ব্রেসসিয়ানো, ভিঞ্চ গ্রেলা, ব্রেট হলম্যান, কার্ল ভ্যালেরি, মাইল জেডনিয়াক, রিচার্ড গার্সিয়া, নিকি কার্ল, টমি ওয়ার, জেমস হল্যান্ড।ফরোয়ার্ড: হ্যারি কিওয়েল, জস কেনেডি, স্কট ম্যাকডোনাল্ড, দারিও ভিদোসিচ, নিকিতা রুকাভসিয়া।