কাজ ফেলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে মিনিটে কয়েক শ বিমান চলাচল করে। আর এসব বিমান নিয়ন্ত্রণের দায়িত্ব যাঁর, তিনি যদি কাজ ফেলে ডিভিডিতে মারদাঙ্গা ছবি দেখতে থাকেন, তাহলে কী ঘটতে পারে, অনুমান করুন। তবে তেমন কিছু ঘটার আগেই ওই ব্যক্তির চাকরি চলে গেছে। গত রোববার সকালে ওহাইওর ওবেরল্যান্ডে একটি রাডার নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে বিমান চলাচল তদারক করছিলেন এক কর্মকর্তা। কিন্তু কাজ ফেলে তিনি ছবি দেখা শুরু করেন। আর ভুলক্রমে তাঁর মাইক্রোফোনটি চলে যায় কেন্দ্রের প্রেরণযন্ত্রের কাছে। তখন ওই আকাশসীমায় যত বিমান ছিল সেগুলো থেকে শোনা গেছে ছবির সংলাপ। ফল যা হওয়ার তা-ই হয়েছে। এপি