কাজটাই সৃজনশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়া কাঁপিয়ে দিয়েছে হলিউডের চলচ্চিত্রঅ্যাভাটার। সাড়া জাগানো ছবিটির দর্শকপ্রিয়তার পেছনে এর নির্মাণশৈলীর অবদান বেশি। সমালোচকদের এমনই মত। চমকদার সব গ্রাফিকস চোখের পলক পড়তে দেয় না মুহূর্তের জন্যও। কাল্পনিক অথচ বাস্তবের চেয়েও বাস্তব হয়ে ওঠা দৃশ্যগুলোকে শিল্পের মর্যাদা এনে দিয়েছে নিখুঁত সব অ্যানিমেশন। হলিউড বলেই কি এমন যান্ত্রিক চলচ্চিত্রও হয়ে উঠেছে মানবীয়? এর উত্তর মেলে প্রতিবেশী দেশ ভারতে সম্প্রতি মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস ছবিটিতে। এটি যাঁরা দেখেছেন, তাঁরাও জানেন, এ ছবিতেও বেশ কিছু দৃশ্যকে প্রাণবন্ত করে তোলা হয়েছে কম্পিউটার অ্যানিমেশনের মাধ্যমে। এ ক্ষেত্রে আমরা কি একেবারেই পিছিয়ে আছি? আপাতভাবে আমরা পেছনে থাকলেও আমাদের মেধা আর শিল্পজ্ঞানের কমতি নেই। মিনা কার্টুনের কথা ভুলে যাননি নিশ্চয়। মন্টু মিয়ার অভিযানের কথাও মনে করা যায়। মিনার বর্তমান বেশকিছু পর্বের অ্যানিমেশন ঢাকা শহরে বসেই করেছে বাংলাদেশি ছেলেমেয়েরা।আমাদের দেশের অ্যানিমেটরদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ দুটি নির্মাণই যথেষ্ট। এখন তো টিভিতে প্রচারিত অনেক বিজ্ঞাপনের পুরোটাই অ্যানিমেটেড। দেশের টিভি চ্যানেলেও দেখা যাচ্ছে অ্যানিমেটরদের নিত্যনতুন অ্যানিমেশন দিয়ে ভরিয়ে তুলছে প্রতিদিন। অ্যানিমেশন বা চলমান কার্টুন যাই বলা হোক না কেন—এ কাজের চাহিদা বেশ। দিন দিন তা বাড়তেই থাকবে। প্রযুক্তিজ্ঞানের সঙ্গে সৃজনশীলতার মিশেল ঘটাতে পারলেই অ্যানিমেটর হওয়া যায়। শৈল্পিক, সৃজনশীল এই পেশায় মর্যাদা আর সম্মানও আকাশছোঁয়া। যোগ্যতামতো স্বীকৃতি মিলবে আপনারও। এমনটাই জানালেন দেশের কয়েকজন অ্যানিমেটর। অ্যানিমেশন কীকাল্পনিক চরিত্র ও দৃশ্যপটকে চলমান দৃশ্য হিসেবে তুলেধরা অ্যানিমেশন। এটি গতির অপটিক ইল্যুউশন, যা ছবির মাধ্যমে পর্দায় তুলেধরা হয়। এর বহুল ব্যবহারের মাধ্যম হলো গতিশীল কোনো ছবি বা ভিডিও। দেশি-বিদেশিঅ্যানিমেশনের কাজ করে এমন একটি প্রতিষ্ঠান সিএসএল সফটওয়্যার রির্সোসেস লিমিটেডের পরিচালক রফিকুল ইসলাম বলেন, সারা পৃথিবীতেই অ্যানিমেশন দুনিয়ায় দুটি পদ্ধতি জনপ্রিয়। টুডি বা দ্বিমাত্রিক ও থ্রিডি বা ত্রিমাত্রিক। টুডি অ্যানিমেশন হলো কোনো চরিত্র বা বস্তুর দ্বিমাত্রিক ছবি দিয়েই অ্যানিমেশন করা।আর থ্রিডি হলো পানি, বায়ু, আগুন, আলো ইত্যাদির ছবি দিয়ে কোনো দৃশ্যকল্প বানানো।এটি অনেক বেশি বাস্তব। তিনি অ্যানিমেশনকে পেশা হিসেবে গ্রহণ করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘অ্যানিমেশনের সঙ্গে বিনোদনের ব্যাপার জড়িয়ে আছে। আর এতে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন সব প্রযুক্তি, যা একে এনে দিয়েছে আধুনিক পেশার মর্যাদা।’ যাঁরা বিজ্ঞানমনস্ক ও সৃষ্টিশীল, শুধু তাঁদেরই তিনি অ্যানিমেশনে পেশা গড়ার জন্য বলেন।মিনা কার্টুনের কয়েকটি পর্বের অ্যানিমেশন নির্মাতা গ্রিনফিল্ডটুনসের টুডি ও থ্রিডি অ্যানিমেশন পরামর্শক কামরুজ্জামান বলেন, ‘আমাদের দেশে নানা প্রতিকূলতার ভেতরও আমরা এগিয়ে গেছি। সামনে আমাদের প্রচুর সম্ভাবনা। এখন সময়টাকে ধরতে পারলেই সামনে এগিয়ে যাওয়া যাবে। কেননা বাইরের দেশে এর একটা ক্রমবর্ধনশীল বাজার আছে।’বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির মোশন গ্রাফিকস ডিজাইনার রাজন চৌধুরী জানান, টুডি বা দ্বিমাত্রিক অ্যানিমেশন নির্মাণ হয় প্রধানত তিন ধাপে।  প্রিপ্রোডাকশন প্রোডাকশন পোস্ট প্রোডাকশনএ ধাপগুলোতেও আছে অনেক শাখা। প্রিপ্রোডাকশনে গল্প বানাতে হয়। চরিত্র তৈরি করতে হয়। সে অনুযায়ী ছবি আঁকতে হয়। সেগুলো কয়েক ধাপে সম্পাদনা ও ঠিকঠাক করে সাজাতে হয়। সেখানে পটভূমি থেকে শুরু করে পুরো বিষয়কে সাজানো হয়। প্রোডাকশনে টাইমলাইন ঠিক করা থেকে শুরু করে চূড়ান্ত অবস্থায় নিয়ে (আউটপুট) যাওয়ার কাজ করা হয়। পোস্ট প্রোডাকশনে চূড়ান্ত সম্পাদনা, শব্দ সম্পাদনা, আলো নিয়ন্ত্রণসহ অনুষ্ঠান ব্যবস্থাপনা ও বিপণনের কাজও করা হয়। এক কথায় নানা ধাপে একটা দল কাজটি সম্পন্ন করে। এতে যার যার মেধা ও সামর্থ্যমতো অ্যানিমেটরেরা কাজ করে থাকেন।যা দরকার অ্যানিমেশন নিয়ে কাজ করতে হলে সবার আগে দরকার শিল্পজ্ঞান ও শিল্পবোধ। অ্যানিমেশন তৈরিতে বেশ কয়েকটি ধাপে কাজ হয়। এ জন্য অনেক ধরনের কাজ আছে। বিভিন্ন জায়গায় নানা ধরনের কাজ জানা লোকের প্রয়োজন। অ্যানিমেশন বিষয়ে কাজ করতে হলে কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহের দরকার সবার আগে। ভালো অ্যানিমেটর হতে হলে যেসব গুণ থাকা দরকার সেগুলো হলো—  সৃজনশীল হতে হবে  ছবি আঁকতে পারলে ভালো  গাণিতিক বিষয়ে মেধা থাকলে ভালো হয়  বিজ্ঞানমনস্ক হতে হবে  সব ধরনের চরিত্রকে অবলোকন করার ক্ষমতা থাকতে হবে  গল্প বানানো ও তা বোঝানোর ক্ষমতা থাকতে হবে  শব্দ, সূর, তাল বিষয়ে ধারণা থাকতে হবে। কাজের জায়গাগুলো দেশের বাজারে অ্যানিমেশনের বাজার বাড়ছে। এখন পর্যন্ত টিভি অনুষ্ঠান, কিছু কিছু অ্যানিমেটেড চলচ্চিত্র, কার্টুন, সচেতনতামূলক প্রচারণা ও বিজ্ঞাপনধর্মী অ্যানিমেশন তৈরি হচ্ছে। অ্যানিমেশন নিয়ে যেসব কাজের জায়গা এখন আছে সেগুলো হলো— বিজ্ঞাপন  টিভি অনুষ্ঠান  চলচ্চিত্র  বিভিন্ন গ্রাফিকস নকশা  বাণিজ্যিক খাত  মডেলিং  ওয়েবসাইট নির্মাতা প্রতিষ্ঠান  আবাসন প্রতিষ্ঠান ইত্যাদি। নিজেও মুক্ত পেশাদার (ফ্রিল্যান্স) হিসেবে কাজ করতে পারেন।পেশাদারির জন্য প্রশিক্ষণএখন পর্যন্ত উল্লেখ করার মতো অ্যানিমেশন শেখার প্রশিক্ষণকেন্দ্র আমাদের দেশে গড়ে ওঠেনি। তবে বেশ কয়েকজন অ্যানিমেটর সম্প্রতি উদ্যোগী হয়েছেন। তাঁরা অল্প সময়ের মধ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও ডিপ্লোমা ডিগ্রি দেওয়ার কাজ শুরু করবেন। গ্রাফার নামে একটি প্রতিষ্ঠান এক মাসের একটা কর্মশালা পরিচালনা করেছে গত মাসে। এ ছাড়া ‘টুনবাংলা’ও খুব শিগগির তাদের শিক্ষাদান কাজ শুরু করবে বলে জানান প্রতিষ্ঠানটির স্টুডিও ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন। ড্যাফোডিল মাল্টিমিডিয়া, আনন্দ মাল্টিমিডিয়া, ডিজিটালশেপ, আইমেশকম্পিউটারসহ বেশ কিছু প্রতিষ্ঠান অ্যানিমেশন বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণদিয়ে থাকে। অ্যানিমেশন বিষয়ে খোঁজখবর পাবেন www.toonbangla.com ও www.grafaonline.org ঠিকানার ওয়েবসাইটে। এ ছাড়া যাঁরা প্রাথমিক জ্ঞানার্জন শেষে উচ্চতর ডিগ্রি নিতে চান, তাঁরা বিদেশে উচ্চতর প্রশিক্ষণ নিতে পারেন। এ জন্য ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, জাপান ইত্যাদি দেশে যেতে পারেন। মাঝেমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বাইরের প্রশিক্ষকেরা উচ্চতর প্রশিক্ষণ, নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।গড়তে পারেন নিজের প্রতিষ্ঠানঅ্যানিমেটর হিসেবে স্বাধীনভাবেও কাজ করা যায়। এ জন্য বড় মূলধন হলো মেধা আর বাস্তব জ্ঞান। এসব ব্যবহার করে একটা কম্পিউটার দিয়েই আপনি কাজ শুরু করতে পারেন। বাড়তি প্রয়োজন কাটআউট কৌশলে কাজ করার জন্য একটি ওয়াকম বোর্ড। এর দাম ২৫ হাজার টাকা। মোটামুটি ৫০ থেকে লাখখানিক টাকা বিনিয়োগ করলেই নিজে নিজে একজন উদ্যোক্তার পরিচিতি পেয়ে যেতে পারবেন। মোদ্দাকথা, অ্যানিমেটরের চাহিদা এখন আছে দেশে ও বিদেশে।তাই অ্যানিমেটরদের কাজের কোনো অভাব নেই।