কাজটি করতে ভীষণ ভালো লেগেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক গভীর গোপন। নাসির আহমেদের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এতে অভিনয় করেছেন ঈশিতা। কথা হলো তাঁর সঙ্গে।নাটকটি নিয়ে কিছু বলুন।এই নাটকে আমার চরিত্রটি একজন অধ্যক্ষের। এখানে প্রথম দিকে ৩৫ বছর এবং পরে ৪৫ বছর বয়সী হিসেবে দেখানো হবে। নাটকের গল্পটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। দেখা যাবে, স্কুলে ভর্তির ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপের কারণে মেধাহীন ছাত্রকে ভর্তি করতে গিয়ে মেধাবী ছাত্রকে বাদ দিতে হয়। একটা সময় জানতে পারি, ভর্তি হতে না পারা ওই মেধাবী ছাত্র মারা গেছে। এতে করে আমার মধ্যে পাপবোধ কাজ করতে থাকে এবং বিষয়টি আমাকে খুবই ব্যথিত করে। দর্শকদের গল্পে কাজ করতে কেমন লেগেছে?আমার কাছে বর্তমান সময়েরই গল্প মনে হয়েছে। নাটকটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ ছিল। চরিত্রেও অনেক বৈচিত্র্য ছিল। সত্যিকার অর্থে কাজটি করতে গিয়ে ভীষণ ভালো লেগেছে। এই পরিচালকের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে। নতুন নাটক পরিচালনার কথা ভাবছেন?আমি বছরে দুটি নাটকের বেশি পরিচালনা করি না। এর মধ্যে এ বছর একটি নাটকের শুটিং শেষ করেছি। বাকিটি ঈদের নাটক হিসেবে কিছুদিন পর শুরু করব। নজরুলজয়ন্তীর জন্য কিছু করেছেন কি?নজরুলজয়ন্তী উপলক্ষে বাংলাভিশনের জন্য একটি নাচের অনুষ্ঠানে অংশ নেব। আগামী বুধবার এর শুটিং হবে। এ ছাড়া বেশ কয়েকটি নাটকে কাজ করার কথাবার্তাও হয়েছিল। নাটকে অভিনয় কি কমিয়েই দিলেন নাকি?এখন আমি মাসে পাঁচ-সাত দিন নাটকের শুটিং করি। আমার সন্তান এখনো ছোট। চাকরিরও এক ধরনের ব্যস্ততা রয়েছে। বর্তমানে আমার একটি ইভেন্টের কাজ চলছে। নাম ভিট-চ্যানেল আই টপ মডেল। অনুষ্ঠানটির পর্ব পরিকল্পনা করতে হয় আমাকে। এ নিয়েও ব্যস্ত থাকতে হচ্ছে। তাই অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারছি না।