কাজলের এইসব দিনরাত্রি
‘আমার বুকের ভেতর নড়েচড়ে গেল আমার প্রথম ছেলের মুখ দেখে!তখনো আমি জানতাম না, আমার এই ছেলে এককালে হুমায়ূন আহমেদ নামে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক হিসেবে সুপরিচিত হবে।’আয়েশা ফয়েজ, জীবন যে রকম‘স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে কাজল আমাদের জানাল, তার পরীক্ষা বেশ ভালো হয়েছে। কত ভালো হয়েছে আমরা জানতে পারলাম বেশ আকস্মিকভাবে। ছোট ভাইয়ের বিয়েতে মোহনগঞ্জ গিয়েছি, বিয়েবাড়ির হইচই, তার মাঝে একটা রেডিও বাজছে। হঠাৎ করে রেডিওতে ঘোষণা করল, রাজশাহী বোর্ডের স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষায় বোর্ডের মাঝে প্রথম হয়েছে অন্য একজন, দ্বিতীয় হয়েছে হুমায়ূন আহমেদ।’আয়েশা ফয়েজ, জীবন যে রকম‘বদিউল আলমের ভূমিকায় অভিনয় করতে আমি আহ্বান জানালাম আসাদুজ্জামান নূরকে।...নূর প্রমাণ করলেন তিনিই শ্রেষ্ঠ। আমার উপন্যাসের বদিউল আলমকে আমি চোখের সামনে দেখতে পেলাম।’হুমায়ূন আহমেদ, ছবি বানানোর গল্প‘আমার জোছনাপ্রীতির বিষয়টা এখন অনেকেই জানেন। কেনই বা জানবেন না। জয়ঢাক পিটিয়ে সবাইকে জানিয়েছি। গান লিখেছি—ও কারিগর দয়ার সাগর ওগো দয়াময়চাননি পসর রাইতে যেন আমার মরণ হয়।...জোছনা নিয়ে আমার অনেক বাড়াবাড়ি আছে। সব সময় নুহাশপল্লীতে প্রতি পূর্ণিমায় জোছনা উৎসব হতো। এখন কিন্তু হয় না। অপূর্ব জোছনা রাতেও দরজা বন্ধ করে আমি ঝিম ধরে থাকি। শাওন খুবই বিস্মিত হয়। সে বলে, আকাশে এত বড় একটা চাঁদ উঠেছে, চলো ছাদে যাই। আমি বলি, না।’হুমায়ূন আহমেদ, বলপয়েন্ট