কাজাখস্তানে বিমান বিধ্বস্ত, নিহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজাখস্তানে গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২২ জন আরোহীর সবাই মারা গেছেন। ঘন কুয়াশার কারণে বাণিজ্যিক রাজধানী আলমাতিতে এ দুর্ঘটনা ঘটে। দেশের জরুরি সেবা দপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আলমাতির ডেপুটি মেয়র মাওলেন মুকাশেভ জানান, বিমানটি কোকসেতাও শহর থেকে আলমাতি যাচ্ছিল। পথে আলমাতির কাছে কিজিল তু গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। শহরের জরুরি সেবা দপ্তরের উপপ্রধান ইয়রি ইলিইন জানান, বিমানে কোনো আগুন লাগেনি বা বিস্ফোরণ ঘটেনি। বিমানটি সরাসরি ভূমিতে গিয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সবাই নিহত হন। গতকাল আলমাতি ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা ছিল।