কাজিপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের কাজিপুরে এম মনসুর আলী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার কাজিপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ নাসিম। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ওই ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লায়লা নাসরিন, জি এম তালুকদার, সোহরাব আলী সরকার, মোজাম্মেল হক সরকার, জাহাঙ্গীর আলম তালুকদার, খলিলুর রহমান, সাইদুল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ।