কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বর্ষবরণের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তত্ত্বাবধানে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে নানা আকৃতির বানর, হাতি, পেঁচা, খরগোশ, বাঘসহ বিশালাকার রাজা-রানী, সং , রং-বেরঙের মুখোশ। অশুভকে বিদায় দিতে তৈরি হচ্ছে ৩০ ফুট দৈর্ঘ্যের বিশালাকার সাপ। বাংলার ঐতিহ্যবাহী কাঠের ঘোড়া এবং লক্ষ্মীপেঁচা থাকছে শোভাযাত্রার প্রধান আকর্ষণ। এসবের প্রস্তুতিতে দিনরাত কাজ করে চলছেন প্রতিষ্ঠানের চারুকলা বিভাগের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।