কাজী ফারুকসহ তিনজনের বিরুদ্ধে রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ের অপব্যাখ্যা দেওয়ায় প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুকসহ তিনজনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। অন্য দুজন হলেন সাবেক পরিচালক নার্গিস জাহান ও কাজী খাজে আলম।প্রশিকার নির্বাহী প্রধান মাহাবুব-উল করিমের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শামীম হাসনাইনের হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন।