কাজী ফারুকের নয়জন সমর্থকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিকা মানব উন্নয়ন কেন্দ্রের কাজী ফারুকের সমর্থনকারী নয়জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রশিকার মানব উন্নয়ন কেন্দ্রের পিপিসি খোন্দকার কামরুল হোসেন বাদী হয়ে মামলা করেন। হাকিম রোকসানা বেগম বাদীর জবানবন্দি নিয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আদালত আগামী ৪ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।বাদী মামলার আরজিতে উল্লেখ করেন, আসামিরা রাতের অন্ধকারে প্রশিকার ভবন দখল নিয়ে সেখানে ব্যাপক ভাঙচুর চালান। এ ছাড়া বাদীসহ অনেক কর্মকর্তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়।