কাজী মোতাহার হোসেন গণিত কর্মশালা
২৪ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে প্রথম কাজী মোতাহার হোসেন গণিত কর্মশালা। বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এই কর্মশালার আয়োজন করেছে। প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠেয় কর্মশালায় তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলোচ্য বিষয় ‘সংখ্যা ও গণনা’। এ অংশে সংখ্যাপাতন, বিভাজ্যতা, সাধারণ চার নিয়মের প্রয়োগ, ভগ্নাংশ ইত্যাদি আলোচিত হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য ‘জ্যামিতির প্রথম পাঠ’-এর আলোচনায় সমতলীয় জ্যামিতি, রেখা ও ত্রিভুজসংক্রান্ত ইউক্লিডীয় জ্যামিতির প্রয়োগ, পিথাগোরাসের উপপাদ্য ও এর প্রয়োগ প্রাধান্য পাবে। কর্মশালা পরিচালনা করবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। স্থান: বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, ২৭৮/৩ (চতুর্থ তলা) কাঁটাবন ঢাল, অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টের বিপরীতে, কাঁটাবন, ঢাকা। ৮ এপ্রিল থেকে কর্মশালার নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহীদের সরাসরি কর্মশালা স্থানে প্রতিদিন বিকেল ৪টা-৬টা অথবা আইয়ুব সরকার ০১১৯১৩৮৫৫৫১।