কাজী মোতাহার হোসেনের জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরে ড. কাজী মোতাহার হোসেন কলেজের উদ্যোগে ৩০ জুলাই জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ১১৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা চেয়ারম্যান ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসান আলী বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য এম শমশের আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, কাজী মোতাহার হোসেনের নাতনি, ইসমাত মির্জা ও সহকারী কমিশনার (ভূমি) বদরুল হাসান লিটন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল আহসান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু।