কাজী রকিব নতুন সিইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরপ্রাপ্ত সচিব কাজী রকিব উদ্দিন আহমদকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে চার কমিশনারের নামও অনুমোদন করেছেন রাষ্ট্রপতি। আজ বুধবার সন্ধ্যা সাতটার কিছুক্ষণ আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগে একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলো অনলাইনকে জানান।আর চার কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাভেদ আলী ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ।অনুসন্ধান কমিটির সদস্যরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দুজনের এবং চার কমিশনার পদের বিপরীতে আটজনের নামের তালিকা দেন।