কাজী রোজীর দীর্ঘায়ু কামনা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের নানান ঝামেলায় অনেক ভালো কিছু অনুষ্ঠান দেখতে ভুলেযাই। তবে কামনা করছি কয়েক মাস আগে ‘এ্যানলিন-প্রথম আলো নারী শক্তি সম্মাননা’ প্রদান অনুষ্ঠানটি চ্যানেলআইয়ে দেখার সুযোগ হয়েছিল।অনুষ্ঠানের একপর্যায়ে এক লড়াকু নারী কাজী রোজীকে ডাকা হলো।সত্যিই লড়াকু নারী। প্রথম আলো নারীমঞ্চে ওনার লেখা পড়েছি।মঞ্চে উঠতে দেখেই কেমন যেন আমার ভেতরকার মানুষটি ডুকরে ডুকরে কাঁদতে লাগল।স্বামী-সন্তানের আড়ালে চোখের পানি মুছতে লাগলাম।ছয়টি বছর মরণব্যাধি ক্যানসারের সঙ্গে এখন পর্যন্ত লড়ে যাচ্ছেন।তখন খুব জানতে ইচ্ছে হচ্ছিলআপা আপনি এত মনোবল-শক্তি কোথায় পেলেন? কারণ আমিও একজন নারী। তবে ক্যানসার নয়, আরেক মরণব্যাধি নীরব ঘাতক হেপাটাইটিস ‘সি’-এ আক্রান্ত।দুই পুত্রসন্তানের জননী।যে কিনা প্রতিনিয়ত মৃত্যুর মতো কঠিন সত্যের সঙ্গে মুখোমুখিহচ্ছি।বছর তিনেক আগে এই কঠিন ভাইরাস আমার লিভারের এক অংশে আক্রমণকরে। সেই থেকে আমার চারপাশ কালো মেঘে ছেয়েযায়।সব সুন্দরকে অসুন্দর লাগা, অহেতুক মেজাজ খারাপ করা, সব কিছুতেই ভালো না লাগা এমনই মনে হতো।বুধবারের নারীমঞ্চে আপনার একটি লেখা পড়েছি ‘ক্যানসারের সঙ্গে যুদ্ধ জয় করার কাহিনি’।এ যেন সম্পূর্ণ আমার কষ্টগুলো তুলে ধরা।‘সি’ ভাইরাসের চিকিৎসা চলছে, চলবে।ঘাতক ব্যাধি ‘সি’ ভাইরাস আমার প্রাণ খুলে হাসা, চঞ্চলতা, উদ্দীপনা সব দমিয়েদিয়েছিল।আপা, আপনি যখন ক্যানসারের মতো কঠিন ব্যাধির কাছেপরাজয় মেনে নেননি তবে আমিও লড়তে চাই এই নীরব ঘাতকের কাছে।রোজীআপা আপনি আমার লেখার অনুপ্রেরণা। আপনি আমাকে আগামীদিনের স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন।আপনার এত মনোবল-শক্তি আমাকে দারুণভাবে বাঁচার আলো জ্বালাতে সাহায্যকরবে। আমার চারপাশে কালো মেঘের আবরণ তুলেফেলতে চাই।সব নারীরই আপনার মতো মনোবল-শক্তি থাকা চাই, জীবনের সঙ্গে লড়ার শক্তি চাই, চাই উদ্দীপনা।রোজী আপা, আপনি আমার কাছে এই উজ্জ্বল নক্ষত্র হয়েথাকবেন।আপনাকে জানাই আমার অন্তরের অজস্র শ্রদ্ধা আর ভালোবাসা। আপনার দীর্ঘায়ু কামনা করছি। নার্গিস আফরোজ, মতিঝিল, ঢাকা।