কাজে মন বসছে না অভিষেকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজে মন বসছে না অভিষেক বচ্চনের! সহজেই বোধগম্য, এর কারণটা কী। হ্যাঁ, মেয়েকে ছেড়ে দুনিয়ার আর কিছুতেই মন বসাতে পারছেন এই তারকা। টুইটারে জানিয়েছেন, মেয়ের জন্মের পর আব্বাস মাস্তানের প্লেয়ারস ছবির শুটিংয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু অভিনয় ঠিক জুত করতে পারেননি শেষমেশ। টুইটারে লিখেছেন, ‘মেয়ের জন্মের পর কাজে মন বসানোই দায় হয়েছে। চিন্তাভাবনা সব ঘুরপাক খাচ্ছে ওই ছোট্ট এক ভদ্রমহিলাকে ঘিরেই।’ এদিকে মেয়ের নামকরণ নিয়েও বেগ পেতে হচ্ছে অভিষেককে। অমিতাভ বচ্চনও আছেন একই সমস্যায়। ১৬ নভেম্বরের পর থেকে হু হু করে নাম আসছে চারপাশ থেকে। এখন এই নামের ভিড় থেকে কোন নামটা যে বেছে নেবে বচ্চন পরিবার, তা-ই এখন দেখার বিষয়। আইএনএস ও পিটিআই।