কাটছাঁটে বাদ গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় পপতারকা লেডি গাগার যা-ও বা একটুখানি বড় পর্দায় অভিনয়ের সুযোগ এসেছিল, কাটছাঁটের কাঁচিতে ঝরে গেল তা। পারিবারিক ছবি দ্য মাপেটস-এর অংশবিশেষে অভিনয় করেছিলেন তিনি। হয়তো এর মাধ্যমেই অনেক সংগীততারকার মতো তাঁরও আবির্ভাব ঘটত চলচ্চিত্রে। কিন্তু ছবির দৈর্ঘ্য নির্দিষ্ট সময়ের মধ্যে আটকাতে গিয়ে পরিচালক কিছু দৃশ্য ছেঁটে ফেলেন। এর মধ্যে গাগার ওই কৌতুকের দৃশ্যও রয়েছে। এমটিভি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়। গাগা নাকি সানন্দে ওই দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছিলেন। ওয়েবসাইট।