কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রীকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে রাস্তাঘাটের বেহাল দশা। জনগণ দুর্ভোগের মধ্যে আছে। এর মধ্যে আবোল-তাবোল কথা বলে কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না।আজ সোমবার জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, কে টাকা দিল, কে টাকা দিল না, এসব ভাবলে চলবে না। ভাঙাচোরা রাস্তাঘাট ঠিক করতে হবে। মানুষের মনের কথা বুঝতে হবে। মানুষের কাছে থাকাই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ।ওবায়দুল কাদের বলেন, ‘সত্য স্বীকারে লজ্জা নেই। ভুল সংশোধনেও লজ্জা নেই। এখনো যথেষ্ট সময় আছে। ক্ষমতার দাপট দেখিয়ে লাভ নেই। জনগণের সামনে বিনয়ী হতে হবে। বঙ্গবন্ধু আমাদের বিনয় শিখিয়েছেন। মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন।’‘সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা কারবালার হত্যাকাণ্ডের চেয়েও ভয়াবহ’ মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তার পরও আবেগ সংযত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।১৫ আগস্ট বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করাকে ‘প্রতিহিংসার রাজনীতি’ আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ওটা যদি আপনার আসল জন্মদিনও হয়, আপনি কি পারতেন না রাত ১২টার আগে কেক কাটতে?’বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এস এম নজরুল ইসলাম, আয়োজক সংগঠনের সভাপতি নুরুল হুদা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।