কাঠগড়ায় ম্যানিং, বাইরে বিক্ষোভ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিয়াদের সামরিক আদালতে আজ যখন ব্রাডলি ম্যানিংয়ের বিচার শুরু হয়, তখন সামরিক ঘাঁটির বাইরে চলছিল বিক্ষোভ। ওই সময় বিক্ষোভকারীরা ‘ম্যানিং অপরাধী নয়, নায়ক’ বলে স্লোগান দিচ্ছিল।বিক্ষোভকারীদের একজন ম্যাক্স ওবুসজেয়োস্কি রয়টার্সকে বলেন, ‘ম্যানিংকে সম্মানিত করা উচিত। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ম্যানিংয়ের মাধ্যমে আমরা জানতে পারব, সরকার আমাদের চোখের আড়ালে কী ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে।’সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকস যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর তথ্য ফাঁস করার অভিযোগ এনে ম্যানিংকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। দোষী প্রমাণিত হলে ম্যানিং চিহ্নিত হবেন যুক্তরাষ্ট্রের শত্রুতে। আর এ জন্য তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।মামলার বাদীপক্ষ সামরিক আদালতে বলেছে, ম্যানিং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন। যুক্তরাষ্ট্র ২০০৯ সালে বাগদাদে বিমান হামলা চালায়। ওই হামলায় রয়টার্সের দুজন সাংবাদিকসহ বেশ কিছু মানুষ নিহত হন। আর ম্যানিং ওই ভিডিওচিত্রসহ স্পর্শকাতর অনেক তথ্য বাইরে ফাঁস করে দেন।এদিকে ম্যানিংয়ের আইনজীবী মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, একই কর্মকর্তা জাস্টিস ডিপার্টমেন্টের হয়ে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্ত করছেন। তিনি এই মামলার তদন্ত করতে পারেন না। রয়টার্স।