কাঠালবাগানে নির্মাণাধীন আটতলা ভবনের দুই তলা দেবে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাঠালবাগান এলাকায় ৩০৪/১ ফ্রি স্কুল স্ট্রিটের নির্মাণাধীন আটতলা ভবনের দুই তলা মাটিতে দেবে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।এরপর এলাকার আশেপাশের মানুষ আতংকে ঘর থেকে বের হয়ে আসতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসেছে। এর আগে রাত ১০টার দিকে ওই ভবনের দক্ষিণ পাশের পিলারে ফাটল দেখা দেয়। কাঠালবাগানের পদ্মা জেনারেল হাসপাতালের পিছনে এশিয়ান হায়দার টাওয়ার নামের ওই ভবনের প্রায় ৮০ ভাগ কাজ শেষ।