কাণ্ড দেখে অভিনয়ের কথা ভুলে যাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে নাটক ‘মুহূর্ত’। লিখেছেন অনিকেত, পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এ ছাড়া চ্যানেল আইতে থাকছে নাটক ‘ব্র্যান্ড ইয়াদ আলী’। এটি রচনা ও পরিচালনা করেছেন আবু সুফিয়ান। দুটি নাটকেই অভিনয় করেছেন সুমাইয়া শিমু। কথা হলো তাঁর সঙ্গে।কোথাও যাচ্ছেন নাকি?হ্যাঁ। শুটিংয়ে যাচ্ছি, ললিতা ধারাবাহিকের। আজকে বাইরে কাজ হবে, সদরঘাটে। তবে আজকে মনটা খুব খারাপ। আমার মা খুব অসুস্থ। চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। এখনই নাকি অপারেশন করাতে হবে। যেহেতু শুটিংয়ের সময়টা আগে থেকেই দেওয়া ছিল, তাই যেতে হচ্ছে। তা না হলে সবাই আমার জন্য বসে থাকবে। ‘ব্র্যান্ড ইয়াদ আলী’ নাটকটি নিয়ে কিছু বলুন।সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কিছু কৌশল দেখানো হয়েছে এই নাটকে। ইয়াদ আলী সৈকত ও ইয়াদ আলী স্থলপথ দুজন ঘটক। আর তাদের কনে ম্যাডাম ওমরাও জান। এই দলটির লক্ষ্য হলো, মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া। আর তারা এই কাজটি বেশ দক্ষতার সঙ্গে করছে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়া সাধারণ মানুষের সঙ্গে। নাটকে আমি অভিনয় করেছি ওমরাও জানের চরিত্রে।আর ‘মুহূর্ত’ নাটকটি?এই নাটকে কাজ করেছিলাম প্রায় পাঁচ-ছয় বছর আগে। এখন তেমন কিছুই মনে করতে পারছি না। এনটিভির ‘এফএনএফ’ নাটকের কী খবর?কয়েক দিন আগে নাটকটির শুটিংয়ে বেশ ঘটা করে বাবা-মায়ের বিবাহবার্ষিকী উদ্যাপন করলাম। এই নাটকে কাজ মানেই অনেক মজা। আর যেদিন মোশাররফের সঙ্গে শুটিং থাকে, সেদিনের কথাই আলাদা। উনি এমন সব কাণ্ড করেন, তা দেখে অভিনয়ের কথা ভুলে গিয়ে শুধুই হাসি। গল্পে তিনি এখনো আমাকে নানাভাবে মুগ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি তা দেখে বিরক্ত হই।এবার ঈদের কাজের কথা কিছু বলুন।ঈদের কয়েকটা কাজ করেছি। আরও কয়েকটা করতে হবে। এর মধ্যে ইফতেখার ফাহমির নাটকের গল্প হলো দুই বাকপ্রতিবন্ধী ছেলেমেয়ের প্রেমকাহিনি আর শাহনেওয়াজ কাকলীর নাটকে আমি একজন চোরের বউ। অন্যগুলোর চিত্রনাট্য এখনো হাতে পাইনি।