কাণ্ডজ্ঞানহীন জীবননাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[১৯৭১-এর শুরু থেকেই বিদেশি গণমাধ্যম বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এতে বিশ্বজনমত তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩১টি পত্রিকায় প্রকাশিত এমন কিছু সংবাদ, সম্পাদকীয় ও রাজনৈতিক বিশ্লেষণের বিবরণ থাকছে এই মার্চেজাম্বিয়া ডেইলি মেইল]ট্যাংক, গোলা, দুর্ভিক্ষ—মানুষের কাণ্ডজ্ঞানহীন জীবননাশের এই বাস্তবতায় বিশ্বকে অবশ্যই সজাগ হতে হবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সরকার পূর্ব পাকিস্তানে বলপ্রয়োগের মাধ্যমে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। কয় মাস আগে শুরু হওয়া এই দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে, অনাহারে ও রোগে ভুগে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। মৃতের প্রকৃত সংখ্যা কত জানা যায়নি; হয়তো কখনোই জানা যাবে না। পাকিস্তানের সরকারি বাহিনী গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। প্রতিটি সরকারেরই বিদ্রোহীদের পরাস্ত করার অধিকার রয়েছে। কিন্তু আমরা মনে করি, পাকিস্তানের বেলায় নিহতের সংখ্যা আতঙ্কজনক পর্যায়ে পৌঁছেছে। এখন মনে হচ্ছে, পূর্ব পাকিস্তানের জনগণকে নিশ্চিহ্ন করার পরিকল্পিত প্রচেষ্টা চালানো হচ্ছে। (১৪ জুন, ১৯৭১-এ প্রকাশিত) অনুবাদ: এম এ মোমেন