কাদের মোল্লা ও কামারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন এ নির্দেশ দেন।পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে এই দুজনকে আজ আদালতে হাজির করা হয়। এ সময় দুজনের পক্ষে তাঁদের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার জামিনের বিরোধিতা করেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আরজি জানান। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।