কাদের মোল্লা ও কামারুজ্জামানের প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিলের আহ্বান জানিয়েছেন বাম ছাত্র সংগঠনের নেতারা। একই সঙ্গে সমাজ, রাষ্ট্র ও সংবাদমাধ্যমের সব ক্ষেত্র থেকে জামায়াত-শিবিরের সদস্যদের বর্জন করার মধ্য দিয়ে নতুন আন্দোলনের আহ্বান জানান তাঁরা। আজ শুক্রবার শাহবাগ চত্বরের মহাসমাবেশে তাঁরা এই আহ্বান জানান।এদিকে মহাসমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত।সমাবেশে ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বক্তব্য দিয়েছেন।হাসান তারেক তাঁর বক্তব্যে জাতীয় প্রেসক্লাব থেকে আবদুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের সদস্যপদ বাতিলের আহ্বান জানান।