কাদের মোল্লার দুটি আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা যুদ্ধাপরাধের মামলায় আসামিপক্ষের খারিজ করা দুটি আবেদন আবারও খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই আবেদন খারিজ করা হয়। আবেদন দুটি হচ্ছে: আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা ছয় থেকে বাড়িয়ে ১২ করা এবং রাষ্ট্রপক্ষের চারজন সাক্ষীকে আবারও জেরা করা। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁদের আগের আদেশ বহাল রেখে আবেদন দুটি খারিজ করে দেন। ১২ নভেম্বর আসামিপক্ষের ওই দুই আবেদন খারিজ করেছিলেন ট্রাইব্যুনাল।এদিকে, আজ এ মামলায় আসামিপক্ষের সাক্ষী হাজির করার কথা থাকলেও তা তারা করতে পারেনি। পরে আসামিপক্ষের বাকি তিনজন সাক্ষীকে হাজির করতে ট্রাইব্যুনাল আগামী ২, ৩ ও ৪ ডিসেম্বর দিন ধার্য করেন।