কাদের মোল্লার ফাঁসির দাবিতে উত্তাল চট্টগ্রাম
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে এবার রাজধানী ঢাকার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে পেশাজীবী, সাংস্কৃতিককর্মী ও তরুণ প্রজন্ম প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করেছেন।দুপুরে প্রবর্তক মোড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে রাজাকারদের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভও করেন শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে দলে দলে যোগ দেন স্বাধীনতার পক্ষের লোকজন। সকালে ইস্পাহানি মোড়ে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ হয়। এ সময় সেখানে রাজাকারদের কুশপুত্তলিকা দাহ করা হয়।বিকেল পাঁচটার দিকে শহীদ মিনার থেকে কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে মশাল মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনারে প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা একে একে ‘যদি কাদের মোল্লার ফাঁসি না-ই হয়, তবে আসুন ফাঁসির দড়ি আমরা নিজেদের গলায় জড়াই’ স্লোগান লেখা কাঠগড়ায় দাঁড়িয়ে এই কর্মসূচিতে একাত্মতা জানান।