কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৯ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির দিন আগামী ১৯ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। তবে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, মামলার নথিপত্র পেতে দেরি হওয়ায় তাঁরা শুনানির জন্য প্রস্তুতি নিতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানির দিন পুনর্নির্ধারণ করেন।এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে আবদুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।