কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের শুনানি ৪ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগের শুনানি আগামী ৪ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে।আসামিপক্ষকে সরবরাহ করা মামলার নথিপত্রের কয়েকটি স্থানে অস্পষ্টতা থাকায় এ তারিখ পুনর্নির্ধারণ করা হয়। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের টাইব্যুনাল এ আদেশ দেন। এসময় কাদের মোল্লা ট্রাইব্যুনালে হাজির ছিলেন।