কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতা কাদের মোল্লার বিরুদ্ধে আজ রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি দাখিল করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী ২৮ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন।আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। এ ব্যাপারে ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনাল এখনো তাঁদের বিরুদ্ধে সব নথি পর্যবেক্ষণ করে শেষ করতে পারেননি। তাই ২৮ ডিসেম্বর এ ব্যাপারে আদেশ দেওয়া হবে।জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী রুহুল আমিনকে বিকেল সোয়া চারটা পর্যন্ত জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। কাল তাঁকে আবারও জেরা করা হবে।এর আগে সকাল ১০টার দিকে জামায়াতের নেতাদের ঢাকা ও নারায়ণগঞ্জ কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা ১১টা থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।