কাদের মোল্লার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্ব তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারকাজ শুরু হয়।এর মধ্য দিয়ে একই ধরনের অভিযোগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পর দ্বিতীয় আসামির বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু হলো।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী যুক্তি উপস্থাপনের শুরুতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। এরপর তিনি সংক্ষিপ্ত আকারে আসামির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরেন।এ সময় আসামি কাদের মোল্লা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।