কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করেছে।আগামী ৩ জুলাই আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। একই দিন আসামিপক্ষের সাক্ষীর তালিকা ও নথি ট্রাইব্যুনালে জমা দেওয়ার তারিখ ধার্য করা হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এ তারিখ ধার্য করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী ও সুলতান মাহমুদ ৯৬ পৃষ্ঠার সূচনা বক্তব্য উপস্থান করেন।