কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন এক নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী একজন নারী ‘ক্যামেরা ট্রায়াল’-এর মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার তাঁকে জেরাও করা হয়েছে। কাল বুধবার তাঁকে আবার জেরা করা হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মামলার কার্যক্রম শুরু হয়।ট্রাইব্যুনালের আদেশের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের তিনজন করে আইনজীবী ও সাক্ষী উপস্থিত ছিলেন। সেখানে কোনো সাংবাদিক বা দর্শনার্থীকে ঢুকতে দেওয়া হয়নি।আসামিপক্ষের আইনজীবী একরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে জেরা শুরু হয়েছে। কাল বুধবার সাক্ষীকে আবারও জেরা করা হবে। তিনি জানান, ট্রাইব্যুনালের নির্দেশ থাকায় এই সাক্ষীর কোনো ধরনের তথ্য ট্রাইব্যুনালের বাইরে জানাতে পারছেন না।এদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, সাক্ষীর জবানবন্দিতে মামলার চাঞ্চল্যকর ও নির্মম ঘটনার বর্ণনা উঠে এসেছে। ট্রাইব্যুনালের আদেশ থাকায় তিনিও এর বাইরে কিছু বলেননি।