কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন মোজাফফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মোজাফফর আহমেদ খানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষীকে এই জেরা করা হয়।আসামিপক্ষের আইনজীবী একরামুল হক সাক্ষীর কাছে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার বিভিন্ন ঘটনা সম্পর্কে প্রশ্ন করেন। একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে প্রশ্ন করেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ চলাকালে আসামি কাদের মোল্লাকে নিজের চোখে কোনো অপরাধ করতে দেখেছেন কি না।জবাবে সাক্ষী মোজাফফর আহমেদ খান বলেন, ‘হ্যাঁ আমি দেখেছি।’তাকে কী অপরাধ করতে দেখেছেন—এমন প্রশ্নে সাক্ষী বলেন, ‘আমি তাকে চাইনিজ রাইফেল হাতে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে দেখেছি।’আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে প্রশ্ন করেন, তিনি রাষ্ট্রপক্ষের শেখানো মতে সাক্ষ্য দিচ্ছেন কি না।জবাবে সাক্ষী মোজাফফর আহমেদ বলেন, ‘ইহা সত্য নয়’।সাক্ষীকে বিভিন্ন জেরা করার পর আসামিপক্ষ পরবর্তী দিনে আবার সাক্ষীকে ৩০ মিনিটের জন্য জেরা করার আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আগামীকাল জেরার দিন ধার্য করেন।কার্যক্রমের শুরুতে সাক্ষী মোজাফফর আহমেদ খান ৩ জুলাইয়ের ঘটনার জন্য ট্রাইব্যুনালের কাছে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন।