কাদের মোল্লার স্ত্রীসহ ২০ জনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহানসহ ২০ জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম। রমনা থানার পুলিশ আজ মঙ্গলবার সানোয়ার জাহানসহ ইসলামী ছাত্রী সংস্থার ২১ জনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। কিন্তু তাঁদের মধ্যে হাবিবা নাসরিন নামের একজন অন্তঃসত্ত্বা হওয়ায় আদালত তাঁকে মুক্তি দেন। অন্যদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।গতকাল বিকেলে মগবাজারে ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে রমনা থানার পুলিশ। তাঁদের মধ্যে ২০ জন ছাত্রী ও ছাত্রী সংস্থার সদস্য বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ছাত্রী সংস্থার কার্যালয়ে গোপন বৈঠক চলছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে ২১ জনকে আটক করা হয়।