কাদের সিদ্দিকী ভাববেন, জানাল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর বিষয়ে কেউ কটূক্তি করলে ও মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি থাকলে, সেই জোটে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে বলে কাদের সিদ্দিকী তাঁদের জানিয়েছেন।কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ বৃহস্পতিবার অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে কাদের সিদ্দিকীর বাসায় ওই বৈঠক হয়।বৈঠকের পর সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের এসব কথা জানান।এদিকে কাদের সিদ্দিকী সাংবাদিকদের কাছে বলেন, ‘বাংলাদেশ এখন ক্রান্তিকাল পার করছে। এখনই দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হোক, এটা চায় না বলে তিনি মন্তব্য করেন।’ তিনি বলেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য যে দেশের মানুষ এখনো রাজনৈতিক সরকারের ওপর আস্থা রাখতে পারে না।’প্রসঙ্গত, এর আগে বিএনপির নেতাদের সঙ্গে কাদের সিদ্দিকী বৈঠক করেন।