কাদের সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ সোমবার টাঙ্গাইল বিভাগীয় বিশেষ জজ আদালতে এই অভিযোগপত্র জমা দিয়েছে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবদুস সালাম আলী মোল্লা। ২০০৯ সালের ৮ মার্চ টাঙ্গাইলের শফিপুর থানায় কাদের সিদ্দিকীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।দুদক সূত্র জানিয়েছে, দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে কাদের সিদ্দিকীর জমা দেওয়া সম্পদের তথ্য বিবরণী এবং দুদকের অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য যাচাই শেষে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মোট ৪৬ লাখ ৩১ হাজার ৩৮৬ টাকার অতিরিক্ত সম্পদের হিসাব পাওয়া গেছে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে জানান, কাদের সিদ্দিকীর বিরুদ্ধে এই অভিযোগপত্র অনুমোদনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, এটা কমিশনের নিজস্ব কার্যপদ্ধতির নিয়ম অনুসারে করা হয়েছে।