কাদের সিদ্দিকীর সঙ্গে বিএনপির বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক ঐক্য গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে কাল মঙ্গলবার সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক করবে বিএনপি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।বৈঠকে বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।এদিকে বিএনপির নেতৃত্বাধীন এই রাজনৈতিক ঐক্যে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকেও (জাপা) আনার ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি আজ জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এই ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘এই ঐক্যে জাতীয় পার্টিও শরিক হবে বলে আশা করছি।’বিএনপি সূত্রে জানা গেছে, ঐক্য গঠন প্রক্রিয়ায় ভবিষ্যতে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গেও অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। আনুষ্ঠানিক আলোচনার জন্য এরই মধ্যে এসব দলকে চিঠি দেওয়া হয়েছে।যৌথসভা: এদিকে বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে বলেছেন, আগামী শনিবারের গণমিছিল কর্মসূচির প্রস্তুতির জন্য কাল মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা ডাকা হয়েছে।