কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা: জরিমানা দিলেন এসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে মিথ্যা মামলায় জড়ানোর দায়ে এক হাজার টাকা জরিমানা দিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আলম বাদশা।আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ইবদ জাফর মুহাম্মদ কামরুলের আদালতে জরিমানা দিয়ে আলম বাদশা অভিযোগ থেকে অব্যাহতি প্রার্থনা করেন।এর আগে একই আদালত আবদুল কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিন কারাবাসের আদেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে জরিমানা দেন আলম বাদশা।