কানাডা থেকে লিবিয়ার পাঁচ কূটনীতিক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডা সরকার গতকাল মঙ্গলবার লিবিয়ার পাঁচজন কূটনীতিককে বহিষ্কার করেছে। ওই কূটনীতিকরা কানাডার রাজধানী অটোয়ায় লিবিয়ার দূতাবাসে কর্মরত ছিলেন। কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। কানাডার পররাষ্ট্র দপ্তর সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছে, ‘কানাডায় লিবিয়ার ওই কূটনীতিকদের কর্মকাণ্ড স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত বিবেচিত হওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।’ তবে পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র কূটনীতিকদের বহিষ্কারের বিস্তারিত কারণ ও তাঁদের পরিচয় জানাতে অস্বীকার করেছেন। এ ছাড়া অটোয়ায় লিবিয়ার দূতাবাস এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।লিবিয়ায় ন্যাটোর চলমান বিমান অভিযানে কানাডাও অংশ নিয়েছে। এ ছাড়া লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করতে ন্যাটোর প্রচেষ্টার সঙ্গে কানাডার একটি রণতরি মোতায়েন আছে। কানাডার একজন কর্মকর্তা জানান, ত্রিপোলিতে দেশটির দূতাবাসের কার্যক্রম কয়েক সপ্তাহ ধরে স্থগিত রয়েছে।