কানাডা বিশ্বব্যাংককে কোনো তথ্য দেয়নি: দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডা বিশ্বব্যাংককে কোনো ধরনের তথ্য দেয়নি বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, ‘কানাডার এসএনসি-লাভালিন বাংলাদেশের কাকে কত শতাংশ হারে ঘুষ দিতে চেয়েছিল, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা দেখব আমাদের কোনো লোক এর সঙ্গে যুক্ত ছিল কি না।’ আজ রোববার বিকেল পাঁচটার দিকে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম রহমান এ কথা বলেন।গোলাম রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যদি প্রয়োজন পড়ে, তবে তদন্তের স্বার্থে কানাডার সঙ্গেও যোগাযোগ করা হবে।’